• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি

মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের বস্তা ব্যবসায়ী জয়নাল হোসেনের বাড়ির সামনে থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় এবং প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়েছে।

জয়নাল হোসেন জানান, সকালে তিনি বাড়ির মেইন গেইটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা প্রাণনাশের হুমকী সম্বলিত একটি চিরকুট দেখতে পান। চিরকুটে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগের জন্য। অন্যথায় গুলি করে হত্যা করা হবে বলেও চিরকুটে লেখা হয়। তিনি আরও জানান এ উপজেলার মহিষাখোলা গ্রামের আমজাদ হোসেন এবং একই গ্রামের রশিদ মন্ডলের ছেলে আতিয়ার রহমানের সাথে তার ব্যবসায়ীক শত্রুতা আছে। ইতোপূর্বে চৌগাছা গ্রামের তরিকুল নামের একজন আমার বাড়িতে হামলা করেছিলো। গতবার যখন বোমা উদ্ধার করা হয় তখন কোন অভিযোগ বা জিডি করিনি এবার তাদের নামে মামলা করবো।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ভয় ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category