• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের সরঞ্জাম রেখে প্রাণনাশের হুমকি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের সরঞ্জাম রেখে প্রাণনাশের হুমকি
গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের সরঞ্জাম রেখে প্রাণনাশের হুমকি

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের শ্রমিক লীগ নেতা সুমন ইসলামের বাড়ি থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল এগুলো উদ্ধার করেছে।
জানা গেছে, রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম গ্রামের ভিটা পাড়ার মোড়ে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করেন। তিনি জানান, আজ সকালে তার স্ত্রী বাড়ির রান্না ঘরের মধ্যে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরা, আগরবাতি, সাবান, গোলাপ জল ও প্রাণনাশের হুমকি সম্বলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটে লেখা আছে, দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।
এ বিষয়ে গাংনী থানার ওসি তদন্ত শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ক্যাম্প সদস্যরা বোমা সাদৃশ্য বস্তুসহ সকল জিনিসপত্র উদ্ধার করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category