• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিশ্ব হাত ধোয়া  দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি  র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category