• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে সকল সদস্যদের নিয়ে আলোচনা করা হয়। এসময় সহযোগী সদস্যদের মধ্যে থেকে চার জনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়া হয়।

গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় সকল সদস্যগণ আলোচনা সভায় মতামত ব্যাক্ত করেন। সভায় নির্বাহী কমিটিতে প্রস্তাবিত বেশ কয়েকজন সহযোগী সদস্যদের মধ্যে থেকে চার জনকে পুর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

পুর্ণাঙ্গ সদস্য প্রাপ্তরা হলেন দৈনিক লাখোকন্ঠ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এসএম রফিকুল আলম বকুল, দৈনিক বাংলা মেহেরপুর জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, মেহেরপুর চোখ এর বার্তা সম্পাদক মীর শামীম, দৈনিক আজকের সূত্রপাত মেহেরপুর জেলা প্রতিনিধি শাহীন আলী।

আলোচনায় অংশগ্রহন করেন ক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, আর টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সাবেক সভাপতি রমজান আলী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপুসহ সকল সদস্য। নতুন সদস্যদের ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category