• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ডাক্তার অলোক কুমারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে ডাক্তার অলোক কুমারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
মেহেরপুরে ডাক্তার অলোক কুমারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে মোকাম বিজ্ঞ আমলী আদালতে মামলাটি করেন হেল্থ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী মেহেরপুর মল্লিকপাড়ার আব্দুর রউফ।

মামলার বিবরনে জানা গেছে, বিগত সংসদ নির্বাচনের সময় ডাক্তার অলোক কুমার একজন সরকারী কর্মচারী হয়েও প্রকাশ্যে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। নির্বাচন পরবর্তী সময়ে ফরহাদ হোসেনর আস্তাভাজন এই অলোক কুমারের দৌরাত্ব বেড়ে যায়। অলোক কুমার ক্লিনিক ব্যবসায়ি আব্দুর রউফের কাছে ২০ লাখ টাকা দাবী করেন। অন্যথায় ক্লিনিক ব্যবসা বন্ধ করা হবে বলে হুমকী প্রদান করেন।

সেসময় পুলিশি সহযোগিতা চাইলেও পুলিশ কোন সহযোগিতা করে নি। পরে ৫ লাখ টাকা প্রদান করেন আব্দুর রউফ। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্লিনিক পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। অবশেষে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে বাধ্য হন ক্লিনিক ব্যবসায়ি আব্দুর রউফ।

৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাদী তার অধিকার ফিরে পেতে ও বিচারের দাবীতে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সিআইডকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক শারমীন সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category