• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে জমি দখলের চেষ্টা প্রাচীর ভাংচুর গাছ কাটার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে জমি দখলের চেষ্টা প্রাচীর ভাংচুর গাছ কাটার অভিযোগ
গাংনীতে জমি দখলের চেষ্টা প্রাচীর ভাংচুর গাছ কাটার অভিযোগ

মেহেরপুরের গাংনীর ধানখোলা গ্রামে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষ বশির ও তার লোকজন ওই জমি নিজের বলে দখল করতে গিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে ও বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। বৃহষ্পতিবার দিনগত রাতে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে গাংনী থানায় জানানো হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি আব্দুল লতিফ।

জমির দাবী দার আব্দুল লতিফ জানান, বছর সাতেক আগে জনৈক বশির তার মেয়ে মাকসুরার নামে সাড়ে ১৬ শতাংশ জমি রেজিষ্ট্রি করে দেন। বছর তিনেক আগে সাংসারিক প্রয়োজনে মাকসুরা তার বাবার দেওয়া জমি বিক্রি করেন লতিফের ছেলে হাসানের কাছে। সেই থেকে ওই জমি হাসানের পিতা লতিফ ভোগদখল করে প্রাচীর নির্মান করেন ও গাছ রোপন করেন। হঠাৎ বছর খানেক আগে ওই জমি নিজের বলে দাবী করে মেহেরপুর আদালতে মামলা করেন বশির। বিজ্ঞ আদালত উভয়ের স্বাক্ষ্য গ্রহন ও কাগজপত্র যাচাই করে মামলাটি খারিজ করে দেন।

এদিনে কৌশলে জমি নিজের আয়ত্বে আনতে সুচতুর বশির তার ভাগ্নে লাইলাতুলকে দিয়ে মেহেরপুর আদালতে তিনমাস আগে আবারো মামলা করেন যা চলমান। অথচ ওই জমি জোর পূর্বক দখল নেওয়ার জন্য তারা বৃহষ্পতিবার রাতে ৩০/৪০ জন মোটর সাইকেল যোগে ওই জমিতে গিয়ে প্রাচীর ভাংচুর করে ও গাছ পালা কেটে বিনষ্ট করে। এ ব্যাপারে গাংনী থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি আব্দুল লতিফ।

গাংনী থানার ওসি তাজুল জানান, এখনও কোন অভিযোগ লিখিত আকারে আসেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category