• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২
মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২

ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহষ্পতিবার (১২সেপ্টেম্বর) ভোরে মেহেরপুরের আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবী আটকরা চিহ্নিত চোরাকারবারী।

আটকৃতরা হচ্ছে- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাংগাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। এদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালগুলি কাস্টমসে জমা দেয়া হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয় এবং জেআর পরিবহন (যার নং-১৪-৬৭৯১) বাসে তল্লাশী চালান।

এসময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫ হাজার ৮০৪ টাকা টাকা এবং ০২ টি স্মার্ট মোবাইলফোন। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মুল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category