• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন মেহেরপুরের সাংবাদিক কন্যা লাকি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন মেহেরপুরের সাংবাদিক কন্যা লাকি
সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন মেহেরপুরের সাংবাদিক কন্যা লাকি

অ্যাডভোকেট রাফিজা আলম লাকিসহ সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার (২৮ আগস্ট) রাতে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৩ আগস্ট ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক রাষ্ট্রপতি বাংলাদেশ ল’ অফিসার অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করলেন।’

অ্যাডভোকেট রাফিজা আলম লাকি মেহেরপুরের পাটকেলপোতা গ্রামের বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলমের কন্যা। ন্যায় নিষ্ঠাভাবে দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category