• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
গাংনীতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু
গাংনীতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সর্প দংশন করে। কিরণ হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় কাজিপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

কিরনের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজের ঘরে ঘুমিয়েছিল কিরণ। রাত সাড়ে নয়টার দিকে সর্প দংশনে তার ঘুম ভেঙে যায়। বিষয়টি তার পিতা-মাতাকে জানালেও তারা সাপ দেখতে না পারায় বিষয়টি এড়িয়ে যায়। কোন সমস্যা হবে না এমন আশা দিয়ে কিরণকে ঘুমিয়ে পড়তে বলেন তার বাবা-মা। রাত ১১: ৩০ টার দিকে কিরনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পিতা-মাতার নজরে আসে। রাতেই তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category