• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক
মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ আগস্ট) ভোরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায় পুশব্যাক হওয়া ব্যক্তিরা।

এদের মধ্যে ৪ জন নারী এবং ৬ জন পুরুষ। তবে দায় এড়াতে পুশব্যাকের বিষয়টি অস্বীকার করেছে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে যায়। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে গ্রেফতার হয় তারা। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। ভোরের দিকে সীমান্তের কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বাড়ি ঢাকা, নোয়াখালী ও নরসিংদীসহ বিভিন্ন জেলায়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের গ্রামগুলো পেরিয়ে ওই ১০ জন আসেন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে। সেখান থেকে দূরপাল্লার বাসযোগে তারা গন্তব্যে চলে যায়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুজিবনগর কোম্পানী কমান্ডার বলেন, বিএসএফ আমাদের আমাদের ভয়ে কাপছে। পুশব্যাক করার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category