বর্তমান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করণীয় নিয়ে মটমুড়া ইউনিয়ন বিএনপির আকুবপুর গ্রামের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেনের গাংনীস্থ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহিল মারুফ পলাশ, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম কালামসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে আজকের অবস্থানে এসেছি। আজকের এই বিজয়ের সকল সাফল্যের কর্ণধার হিসেবে ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করেন। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে আবার দেশের স্বাধীনতা পেলাম বলে উল্লেখ করেন। তিনি নেতাকর্মী নির্দেশ দেন কোন অবস্থায় কোন মানুষের উপর প্রতিশোধ নেওয়া যাবেনা। আওয়ামী শাসনের সময় যারা নির্যাতিত হয়েছে তাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে। দলকে সাংগঠনিকভাবে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন তিনি।