• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাংনী উপজেলা শাখার উদ্যোগে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী করণীয় বিষয়ক আলোচনা সভা। শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাহিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রস্তাবক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাক আযম, গাংনী সরকারী কলেজের হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তাহসিন পান্না, কুষ্টিয়া সরকারী কলেজের মুজাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিউল ইসলাম স্বজন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজন ইসলাম, রকিবুল ইসলাম রনি, ওয়ালিদ, নাজমুল, হ্যাপি, মোমিত, সজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী শিক্ষার্থীসহ গাংনী উপজেলার সকল ইউনিয়নের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলন সমর্থন করবে সে যে দলের হোক না কেন তাকে আমাদের সাথে থাকতে পারবে। শিক্ষার্থীরা আগামীতে তাদের স্বপ্ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোন রকম অন্যায় ছাত্র- ছাত্রীরা অবিচার সহ্য করবেনা।

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার, বিভিন্ন হাসপাতালে আহত সকলের সুচিকিৎসার ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের ন্যায্য দাবী পুরণে ছাত্রসমাজ সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, গাংনী শহরে কোন চা্দাবাজি চলবে না। গাংনী পৌরসভা এলাকাকে সুন্দর করে সাজাবো। তারা জানান বাজার কমিটি সহযোগিতা চেয়েছে তাদের সহযোগিতা করবো এবং বৃক্ষরোপন করবো। গাংনীর সকল ছাত্রছাত্রী একই ব্যানারে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category