• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, আটক-১৬

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, আটক-১৬
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, আটক-১৬

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালিত হয়নি। দুপুরের পর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা বেড়ে যায়। শহরের মোড়ে মোড়ে চালানো হয় তল্লাাশি, এসময় আটক করা হয় ১৬ জনকে।

বুধবার (৩১ জুলাই) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি করে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ১৬ জনের অধিকাংশই ছাত্র বলে জানা গেছে, এর মধ্যে  রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও। এর আগে বিকাল ৩টার দিকে আদালত চত্বরে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। এ নিয়ে সকাল থেকেই সামাজিক মাধ্যমে কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পোস্ট দেখা যায়। এ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ২টার পর শহরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। মোল্লা তেঘরিয়া মোড়, চৌড়হাস, মজমপুর রেলগেট, সাদ্দাম বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে র‌্যাব, বিজিবি ও পুলিশের একাধিক গাড়ির টহল দেখা যায়। তাদের সঙ্গে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটও ছিলেন। বিকেল ৪টার দিকে চৌড়হাস মোড় এলাকায় রাস্তায় ব্যারিকেড তল্লাশি জোরদার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী জানান, বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক ১৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কোন ছাত্রকে আটক করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category