• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
মেহেরপুরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
মেহেরপুরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

“ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ফল মেলা। আজ সকাল ১১ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানভীর হাসান রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও নতুন নতুন ফলের সাথে পরিচিত হোন।
মেলার ৬ টি স্টলে দেশি ও বিদেশী অনেক ফলের পসরা সাজিয়ে বসেছেন কৃষি অফিসাররা।
তারা বলছেন, পুষ্টি সমৃদ্ধ এসব ফলের সাথে কৃষক ও সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন। ভবিষ্যতে যাতে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে বাড়িয়ে আঙ্গিনায় এসব ফলের চাষ করতে পারেন সাধারণ মানুষ এখান থেকে সেই পরামর্শই দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category