• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে অগ্নীকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
গাংনীতে অগ্নীকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
গাংনীতে অগ্নীকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মেহেরপুরের গাংনীর জোরপুকুরিয়া গ্রামে এক অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগি পরিবারের। স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষয় ক্ষতি নিরুপন করেন। বৈদ্যুতিক সর্টসার্কিটে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নীকা-ে ক্ষতিগ্রস্থ চাঁদ আলীর ছেলে হারান আলী জানান, বাড়ির পাশে একটি গাছের পাশ দিয়ে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল তার নিজ বাড়িতে। সকালে হঠাৎ করেই গাছের পাশের ওই তারে আগুন দেখা দেয়। এ আগুন চাঁদ আলী ও তার বোন বাচেনা খাতুনের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে আসেন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে নগদ ২০ হাজার টাকাসহ বাড়ির সমস্ত মালামাল ভষ্মিভূত হয়। এসময় অগ্নদগ্ধ হয়ে দুটি গরুর মৃত্যু ঘটে। এতে উভয় পরিবারের অন্ততঃ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তারা।

বামন্দী ফায়ার সার্ভিসের সাব অফিসার ইসাহক আলী জানান, ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category