• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে চাষীদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
গাংনীতে চাষীদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
গাংনীতে চাষীদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ

মানসম্মত তুলা আবাদের জন্য মেহেরপুরে তুলা চাষীদের মাঝে বিনামুল্যে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে চাষীদের হাতে তুলা বীজ ও সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিজয় কৃষ্ণ হালদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বক্তব্য রাখেন তুল্লা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশিষ, কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক হাসান ও চুয়াডাঙ্গা অঞ্চলের তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলাম।
সরকারি প্রণোদনা কর্মসুচীর আওতায় এ মৌসূমে তুলা চাষের জন্য গাংনী ইউনিটের ৩৭৫ জন চাষীকে বীজ, সার ও কীটনাশক দেওয়া হয়।
এর আগে ধানখোলা ইউনিটে একই প্রণোদনা কর্মসুচীর আওতায় ৭৫০জন কৃষকের মাঝে সুষ্ঠ সুন্দরভাবে উপকরণ বিরতণ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category