• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে র‌্যাবের অভিযানে মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
গাংনীতে র‌্যাবের অভিযানে মাদক কারবারী আটক
গাংনীতে র‌্যাবের অভিযানে মাদক কারবারী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর থেকে মামুন মালিথা(২৪) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। আজ বৃহষ্পতিবার দুপুরে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল ফেনসিডিল।

আটক মামুন মালিথা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চরযাদবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মামুন মালিথা একজন চিহ্নিত মাদক কারবারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে আসছে মর্মে করমদি গ্রামের রাস্তায় বেরিকেড দিয়ে তল্লাশী চালানো হয়। এসময় তার কাছে ফেনসিডিল পাওয়া গেলে তাএক আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category