• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভারসাম্যহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
গাংনীতে ভারসাম্যহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাংনীতে ভারসাম্যহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে মাসুদ(২৫) নামের এক মানসিক ভারসাম্যহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১১ জুলাই) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ কাজিপুর কেএনএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে জনৈক খবির উদ্দীনের লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। মাসুদ ওই গ্রামের মহিবুল ইসলামের ছেলে।

পারিবারিক সুত্র জানায়, মাসুদ রাজমিস্ত্রীর কাজ করতো। দুই বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে বিভিন্ন সময় হারিয়ে যেতো। আবার একাই বাড়ি ফিরে আসতো। বুধবার সকালে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সে নিজেই বাড়ি ফিরবে মনে করে কোথাও কোন খোঁজ করা হয়নি। সকালে স্থানীয়রা খবির উদ্দীনের লিচু বাগানে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। একই সময়ে খবর দেয়া হয় পুলিশে। সে নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছে বলেও দাবী করা হয় পরিবার থেকে।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে মাসুদের লাশ গাছ থেকে নামায়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সেই সাথে একটি অপমৃত্যু মামলাও রুজু করা হয়। পারিবারিকভাবে কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category