• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে রাসেলস ভাইপার আতংকে মারা হল কালাচ সাপ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪
গাংনীতে রাসেলস ভাইপার আতংকে মারা হল কালাচ সাপ
গাংনীতে রাসেলস ভাইপার আতংকে মারা হল কালাচ সাপ

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে রাসেলস ভাইপার আতংকে মারা হলো একটি কালাচ বা শিয়াড় চাদা সাপ। শনিবার (২২ জুন) দিবাগত রাতে চাঁদপুর গ্রামের একটি বাড়ি থেকে স্থানীয়রা আটক করে এ সাপটি।

জানা গেছে, চাঁদপুর গ্রামের রাসেল মিয়া নামের এক ব্যক্তির বাড়ির বারান্দার সিড়িতে সাপটির দেখা মেলে। স্থানীয়রা সাপটিকে আটক করলে রাসেলস ভাইপার আটকের গুজব ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এতে কয়েকটি গ্রামের হাজারো উৎসুক মানুষ সাপটিকে দেখতে ভিড় করেন।

শেষ পর্যন্ত এলাকার মানুষ নিশ্চিত হয় সাপটি রাসেলস ভাইপার নয়। তবে কালাচ বা শিয়াড় চাদা যার ইংরেজী নাম কমন ক্রেট জাতের এ সাপটিও বিষধর।

তাই সাপটিকে স্থানীয় লোকজন একটি কৌটায় রেখে মেরে ফেলে। তবে সোস্যাল মিডিয়ায় রাসেলস ভাইপার আতংক নিয়ে ব্যাপক প্রচারণার ফলে এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category