• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে দিলো পুলিশ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৯ জুন, ২০২৪
মেহেরপুরে মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে দিলো পুলিশ
মেহেরপুরে মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে দিলো পুলিশ

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৭৯ টি মোবাইল ও ব্যাংকিং মোবাইলের মাধ্যমে প্রতারণার ৮১ হাজার টাকার আসল মালিকের কাছে ফিরিয়ে দিলো পুলিশ।

রবিবার (৯ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার নাজমুল হক । এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, ডিবি ওসি সাইফুল ইসলাম, সাইবার ক্রাইম সেল এর সদস্য বৃন্দ সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

বিগত সময়ে জেলার ৩ থানায় দায়েরকৃত ৭৯ সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইল গুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেল এর সহযোগিতায় উদ্ধারকৃত মোবাইল গুলো নিজ মালিকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হয়ে বিকাশে হারানো ৮১ হাজার টাকাও ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইল গুলোর মধ্য সদর থানার ৬৮ টি, গাংনী থানার ৮ টি এবং মুজিবনগর থানার ৩ টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও ৭ জনের বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত ৮১ হাজার টাকার মধ্যে মেহেরপুর সদর থানার অভিযোগের বিপরীতে ৫৬ হাজার ৪৭ টাকা এবং মুজিবনগর থানার ২৫ হাজার টাকা স্ব স্ব মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

এ ধরনের সমস্যায় পড়লে কোন ধরনের সংকোচ ছাড়াই পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পরামর্শ দেন পুলিশ সুপার। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান তিনি। এদিকে খোয়া যাওয়া টাকা ও মোবাইল হাতে পেয়ে খুশি অভিযোগকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category