• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর গড় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত‍্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ জুন, ২০২৪
মেহেরপুর গড় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত‍্যু
মেহেরপুর গড় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত‍্যু

মেহেরপুর শহরের গড়পুকুরে গোসল করতে নেমে তৌফিক হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে মেহেরপুর ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণির ছাত্র ও শহরের নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে। রবিবার (২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
তৌফিকের বন্ধু রিফাত আলী জানান, সে তৌফিক, মিতুল, অয়ন ও তানিম স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়। তারা স্কুলে না গিয়ে শহরের মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখা শুরু করে। ১০ টার পর সেখান থেকে তারা আসে শহরের গড়পুকুরে। পুকুরের সিড়ির নীচে অল্প পানিতে গোসল করতে নামে ঐ ৫ বন্ধু। গোসলের এক পর্যায়ে পা ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে তৌফিক ও রিফাত। রিফাতকে অন্য বন্ধুরা উদ্ধার করতে পারলেও তৌফিককে কোনভাবেই উপরে তুলতে পারেনি। তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তারাও পানিতে ঝাপ দিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের। টানা এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা তৌফিককে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ সৌউদ কবীর তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনী মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলা হচ্ছে। অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করা হবে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category