• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গায় রাজাই শেখ নামের এক কৃষককে গলা কেটে হত্যা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১ জুন, ২০২৪
চুয়াডাঙ্গায় রাজাই শেখ নামের এক কৃষককে গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গায় রাজাই শেখ নামের এক কৃষককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গায় রাজাই শেখ নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহের পীরতলা মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর জানায়, সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে রাজাই শেখ পেশায় একজন কৃষক।

সে গতকাল শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয় । রাতে আর বাড়ি ফিরেনি। সকাল ১০টার দিকে কালী ভান্ডারদহ গ্রামের লোকজন মাঠে যাওয়ার পথে সড়কের পাশে রাজা শেখের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্ডার আলী গলা কেটে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।অজ্ঞাত দুর্বৃত্তের দ্বারা গলা কেটে হত্যা করা হলেও এর নেপথ্যের ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category