• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
মেহেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
মেহেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর আমসারী। পরে “সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ। কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, মিল মালিক আজিরুল ইসলাম ও কৃষক আবুল কালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category