• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (০২ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান প্রতীক বরাদ্দ করেন।

চেয়ারম্যান পদে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো (কৈ মাছ), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম এ খালেক (আনারস), যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম (কাপ পিরিচ), গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল (হেলিকপ্টার), উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লায়লা আরজমান বানু (দোয়াত কলম), আওয়ামী লীগ নেতা রাশেদুল হক জুয়েল (ঘোড়া), উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন (মোটরসাইকেল) ও আওয়ামী লীগ কর্মী মুকুল আহমেদ (শালিক পাখি) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন মিঠু (তালা), আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন- (টিউবওয়েল) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম (চশমা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন (হাঁস), নাসিমা খাতুন (ফুটবল) এবং জাকিয়া আক্তার আলপনা (কলস) প্রতীক পেয়েছেন।

প্রসঙ্গত, গাংনী উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। এর মধ্যে চেয়ারম্যান পদে শুধুমাত্র জুলফিকার আলী ভুট্টো বিএনপি নেতা। বাকি ১৩ জন প্রার্থী আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category