• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

কুষ্টিয়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২
কুষ্টিয়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়ার কুমারখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব (৪২) ও সবুজ (২১) নামের দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ সংলগ্ন কুষ্টিয়া-সান্দিয়া সড়কে এই দূর্ঘটনা ঘটে৷ নিহত বিপ্লব (৪২) কুষ্টিয়া সদর উপজেলার বারাদী উত্তরপাড়া এলাকার মৃত মুক্তারের ছেলে ও সবুজ (২১) একই উপজেলার পূর্ব মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া লাহিনী বটতলা থেকে বিপ্লব মোটরসাইকেল যোগে ভাড়রার দিকে যাচ্ছিলো এবং সবুজ ভাড়রার দিক থেকে লাহিনী বটতলার দিকে আসছিলো। দুজনেই চাপড়া ব্রিজের সামনে এসে পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়ই মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বিপ্লব কুষ্টিয়া হাসপাতালে আসা মাত্রই মারা যায় এবং সবুজকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রাজশাহীতে যাওয়ার পথিমধ্যেই সে মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২ টার সময় দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছিলো। একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যায়। অপর আরেকজনকে রাজশাহীতে রেফার করা হলে পথের মধ্যে তিনিও মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category