• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় দবির উদ্দিন মোল্লার ৫১ তম মৃত্যু বার্ষিকী পালন

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ায় দবির উদ্দিন মোল্লার ৫১ তম মৃত্যু বার্ষিকী পালন
কুষ্টিয়ায় দবির উদ্দিন মোল্লার ৫১ তম মৃত্যু বার্ষিকী পালন

কুষ্টিয়ার মরহুম দবির উদ্দিন মোল্লার ৫১ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ এপ্রিল) বাদ এশা ছেঁউড়িয়া দবির মোল্লা রেলগেট মসজিদুল মোকারম জামে মসজিদে দোয়া মাহাফিল ও তবারক বিতরণ করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু জাফর।

দোয়া মাহফিল শেষে মরহুম দবির উদ্দিন মোল্লার ছেলে কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার শামছুল আলমের সার্বিক তত্ত্বাবধানে তবারক বিতরণ করা হয়।

মরহুম দবির উদ্দিন মোল্লা বিশিষ্ট সমাজ সেবক, পরোপকারী, গরীবের বন্ধু, তিনি কুষ্টিয়া শহরের দবির উদ্দিন মোল্লা রেলগেট ছেঁউড়িয়া মোল্লা পাড়া এলাকার অধিবাসী ছিলেন। উক্ত এলাকায় তার দুটি বসতভিটা এখনও অবস্থিত সেখানে তার সন্তানরা বর্তমানে বসবাস করে। দবির মোল্লা ব্যক্তিগত জীবনে ছিলেন বুজর্গ ধার্মিক, ন্যায়পরায়ন, সরল ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী অত্যন্ত জ্ঞান পিপাসু নিবেদিত একজন ব্যক্তিত্ব। জীবনে তিনি মক্তব মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা কল্পে গ্রামের জনসাধারণকে উৎসাহিত করেন। সেই যুগেও তিনি নারী শিক্ষায় অগ্রণী ছিলেন। তার ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং চাকুরী ক্ষেত্রে উচ্চতর আসনের অধিষ্ঠিত। তিনি জন্মেছিলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মোল্লাপাড়া গ্রামে এক বনেদী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এনায়েত মোল্লা ও গলেজান বেগম দম্পতির ঘরে আনুমানিক ধারণা করা হচ্ছে ১৮৮৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২৪শে এপ্রিল ১৯৭৩ খ্রীষ্টাব্দে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল অনুমানিক ৯০ বছর। কুষ্টিয়া জেলার আপামর জনসাধারণ তাঁকে চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category