• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার (২১এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৬ প্রার্থীই অনলাইনে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বাদে তিনটি পদের সকল প্রার্থী আওয়ামী লীগের। চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান এমএ খালেক, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মজিরুল ইসলাম, লায়লা আরজুমান বানু শিলা ও মুকুল আহম্মেদ।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাকিয়া আক্তার ও নাছিমা খাতুন।

দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে আগামি ২১ মে গাংনী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category