• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ার গড়াই কেড়ে নিলো ভাই-বোনের প্রাণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ার গড়াই কেড়ে নিলো ভাই-বোনের প্রাণ
কুষ্টিয়ার গড়াই কেড়ে নিলো ভাই-বোনের প্রাণ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ বাসিন্দাপাড়া জামে মসজিদের পাশে গড়াই নদীতে গোসল করতে ডুবে ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতরা হলেন কুমারখালীর শামিম হোসেনের মেয়ে সেফা খাতুন (১৭), জয়নাবাদের আলমগীর হোসেনের ছেলে শাহাজাদা(১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। নানা বাড়ি বেড়াতে এসে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান বেলা ১২ টার দিকে দুই জনা গোসল করার জন্য নদিতে নামলে স্রোতের কারনে তারা দুইজনই ডুবে গেলে পানি থেকে তুলে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
পরিবার সুত্রে জানাযায় গড়াই নদীতে পরিবারের লোকজনদের সাথে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতের ডুবে গেলে অনেক সময় ধরে পানির মধ্যে খোঁজাখুজি করে তাদেরকে উদ্ধার করলেও আর বাঁচাতে পারেনি পরিবারের লোকজন। একসাথে একই পরিবারের দুজনের মৃত্যুর কারনে শোকের ছায়া নেমে এসেছে জয়নাবাদ এলাকায়।
এবিষয়ে চাঁপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মন্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে দুইজনের নদিতে ডুবে মৃত্যু হয়েছে এবিষয়ে আমি শুনেছি ঘটনা স্থান পরিদর্শন করেছি, লাশ দুইটা এখন কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category