• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু
পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, র্গালস গাইড এবং ছাত্র-ছাত্রীগন কতৃক গার্ড অব অনার প্রদান ও কুঁচকাওয়াজ প্রদর্শন। সকাল ১০ টায় গীতি নাট্য “সোনালী স্বপ্নের দেশ” উপস্থাপন। ১০:৪৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যেখানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। সন্ধ্যা সাড়ে ৬ টায় মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজী ও লেজার শো অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category