• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত
গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫মার্চ) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর। গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ২৫ মার্চ গণহত্যার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category