• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে পুকুর থেকে মাছ চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
গাংনীতে পুকুর থেকে মাছ চুরি
গাংনীতে আবারও মাছ চুরি-ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার পাঙ্গাস মাছ চুরি হয়েছে। রাতের আধারে কৌশলে চুরি হওয়ায় পুকুর মালিক প্রথমে বিষয়টি টের না পেলেও এখন চুরির বিষয়টি স্পষ্ট। এ ঘটনায় মাছ চাষীদের মাঝে বিরাজ করছে চুরি আতঙ্ক।

জানা গেছে, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান তার নিজ গ্রাম জোড়পুকুরিয়া পোড়ার মাঠে কয়েকটি পুকুরে পাঙ্গাস মাছ চাষ করেন। প্রতিদিনের খাদ্য আর প্রয়োজনীয় পরিচর্যায় মাছগুলো বিক্রি উপযুক্ত হয়ে উঠছিল। এর মাঝেই একটি পুকুর থেকে দুই হাজারের বেশি পাঙ্গাস মাছ চুরি হয়। পুকুরটিতে আড়াই হাজারের উপরে পাঙ্গাস মাছ ছিল। মাছ চুরির সন্দেহ হলে সোমবার দুপুরে পুকুরে জাল টান দিলে বিষয়টি স্পষ্ট হয়।
স্থানীয়রা জানান, মশিউর রহমানের পুকুরের কাছে আরও অনেকের পুকুর রয়েছে। রাতে অন্যন্যা পুকুরে মাছ ধরার ফাঁকে এ পুকুর থেকে কৌশলে মাছ চুরি করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য পুকুর মালিকদের মাঝে চুরি আতংক বিরাজ করছে। তাই চুরির সাথে কারা জড়িত তা খুঁজে বের করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আতংকিত পুকুর মালিকরা।

চেয়ারম্যান মশিউর রহমান বলেন, প্রতিদিন আড়াই হাজার পাঙ্গাস মাছের খাদ্য দেওয়া হতো ওই পুকুরটিতে। খাবার দিতে গেলে মাছ সব এক জায়গায় চলে আসে। মাছের এই অবস্থান থেকে মাছের নানা তথ্য পাওয়া যায়। গেল কয়েকদিন ধরে খাবার দেওয়ার পর কিছু পরিমাণ খাবার পুকুরেই ভাসছিল। এতে ধারণা করা হচ্ছিল মাছের পরিমাণ অনেক কমে গেছে। নিশ্চিত হতে সোমবার জাল টানা হয়। এর পরেই নিশ্চিত হওয়া গেছে যে আনুমানিক সাড়ে ৩ হাজার কেজি মাছ চুরি হয়েছে যার বর্তমান বাজার মূল্য সাড়ে ৫ লাখ টাকা।

চেয়ারম্যান মশিউর রহমান আরও জানান, এভাবে পুকুর থেকে মাছ চুরি হলে মানুষ তো মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে। চুরির রহস্য উৎঘাটন ও চোর গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ করবেন বলে জানান মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category