• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৫ তম জন্মদিন পালন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৫ তম জন্মদিন পালন
গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৫ তম জন্মদিন পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৫ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী সিরাজুল ইসলাম মাষ্টারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category