• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

দৌলতপুরে উপ-নির্বাচনে দুই প্রার্থীর সমান ভোট: পুনরায় নির্বাচনের দাবি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪
দৌলতপুরে উপ-নির্বাচনে দুই প্রার্থীর সমান ভোট: পুনরায় নির্বাচনের দাবি
দৌলতপুরে উপ-নির্বাচনে দুই প্রার্থীর সমান ভোট: পুনরায় নির্বাচনের দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লটারি করে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সমসংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীদের অনুপস্থিতিতে এ লটারি করা হয়। লটারিতে আব্দুল মান্নান বিশ্বাস রানা চেয়ারম্যান নির্বাচিত হয়। এসময় জেলা নির্বাচন অফিসার আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডলসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লটারি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে লটারির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া মেনে নেননি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই মোঃ আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মোঃ ফারুক আলম পান্না।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরা হলেন মোঃ আব্দুল মান্নান বিশ্বাস রানা। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৬১২৩ ভোট। অপরদিকে মোঃ ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পেয়েছেন ৬১২৩ ভোট। ফলে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় গভীর রাতে লটারি করে নির্বাচনের ফলাফল ড্র ঘোষণা দেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে লটারি প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক আলম পান্না জানিয়েছেন তিনি আইনের আশ্রয় নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category