• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

জনগণকে ভুল বোঝানোর অপচেষ্টা আর নয়; জনগণ বুঝতে শিখেছে-এমপি সাগর

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪
জনগণকে ভুল বোঝানোর অপচেষ্টা আর নয়; জনগণ বুঝতে শিখেছে-এমপি সাগর
জনগণকে ভুল বোঝানোর অপচেষ্টা আর নয়; জনগণ বুঝতে শিখেছে-এমপি সাগর

মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর বলেছেন, অনেকেই দাবি করেন ৪৮ বছর ধরে তারা রাজনীতি করছেন।

তাদের কাছে প্রশ্ন- এই ৪৮ বছরে আপনি জনগণের কাছে কোন জায়গাটাতে পৌঁছুতে পেরেছেন সেটি হিসেব করতে হবে। আপনি জনগণের জন্য কি করেছেন? সকলকে সহযোগিতা করতে হবে এমন নয়; কতটুকু পাশে দাঁড়িয়েছেন তা একবার ভাবুন। মানুষকে ভয় ভীতি দেখিয়ে, প্রলোভন দিয়ে আপনি যদি নিজেকে বড় নেতা মনে করেন; তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন।

কেউ কেউ বলে- টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়েছে। আমি বলবো- সাধারণ জনগণ কখনও টাকায় বিক্রি হয় না। তারা মতামত বিক্রি করে না। জনগণকে ভুল বোঝানোর অপচেষ্টা করবেন না, জনগণ বুঝতে শিখেছে। তারা সঠিক জায়গায় সমর্থন দিতে শিখে গেছেন।

বুধবার (৬ মার্চ) বিকেলে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় গাংনীর কিছু নেতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় গাংনীর নব নির্বাচিত এমপি ডাঃ এএসএম নাজমুল হক সাগর দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনের জয়লাভ করা পর্যন্ত কিছু নেতার অপপ্রচার ও সমালোচনার কঠোর জবাব দিয়ে বলেন, এরা ঢাকাতে গিয়ে বলে আসে যে মনোনয়ন বাণিজ্য হয়েছে। তাদের উদ্দেশ্যে বলি- আপনারা তো আওয়ামী লীগ করেন? শেখ হাসিনার নেতৃত্ব মানেন। শেখ হাসিনার হাতেই তো মনোনয়ন দেওয়ার ক্ষমতা ছিল ? তাহলে মনোনয়ন বাণিজ্যের তীরটি কার দিকে তাক করলেন? আপনার যদি মনে হয় জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন বাণিজ্য করেন তাহলে আপনার এই দল করার দরকার কী ?

জনগণনকে আর বিভ্রান্ত না করার অনুরোধ করে তিনি বলেন, জনগণ এখন আর ভুল বোঝে না। কারণ জনগণ এখন বুঝতে শিখেছে। তারা সঠিক সিদ্ধান্ত নিতে শিখেছে। যার প্রমাণ দিয়েছে গেল ৭ জানুয়ারীর নির্বাচনে ব্যালটের মাধ্যমে। আপনারা যতই অপচেষ্টা করেন কাজ হবে না। কারণ জনগণ এখন আর কাউকে চেনে না। চেনে শুধু শেখ হাসিনাকে। শেখ হাসিনার প্রার্থীকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে তিনি আরও বলেন, আমি কাউকে প্রতিশ্রুতি দিতে চাই না। আমি কাজ বাস্তবায়ন করে দেখাতে চাই। মানুষের চাওয়া-পাওয়া পুরণ করার যথাসাধ্য চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কোমল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষক লীগ নেতা জিয়াউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল।

অন্ষ্ঠুানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের। এসময় বামন্দী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি ডাঃ এএসএম নাজমুল হক সাগরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category