• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪
মেহেরপুরের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে সার-কীটনাশক, ফাস্টফুড রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেসার্স আশাবুল হক নামের এক বিসিআইসি সার ডিলার ও মেসার্স ক্যাফে গার্ডেন নামের এক ফাস্টফুডের প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের বিভন্ন এলকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেহেরপুর সরকারী কলেজ রোডে বিসিআইসি সার ডিলার সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে ক্রেতাদের কাছে সার বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেখানে অভিযানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণের একটি দল।

অভিযানে দেখা যায় প্রতি বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্য এক হাজার ৩শ ৫০ টাকা হলেও ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এক হাজার ৮শ ৫০ টাকা করে। প্রয়োজনীয় ভাউচারও উদ্ধার করে দলটি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ঐ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রেজাউল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদাঁয় করা হয়।

পরে ঐ দলটি যায় পাশের মেসার্স ক্যাফে গার্ডেন নামক এক ফাস্ট ফুডের দোকানে। সেখানে রান্না ঘরের অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শণ ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার তাগিদ দেওয়া হয় ব্যবসায়ীদেরকে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান অভিযানিক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category