• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় খাবার হোটেলে তিনজনকে ছুরিকাঘাত

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
কুষ্টিয়ায় খাবার হোটেলে তিনজনকে ছুরিকাঘাত
কুষ্টিয়ায় খাবার হোটেলে তিনজনকে ছুরিকাঘাত

কুষ্টিয়ার একটি খাবার হোটেলে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে শহরের শেখ রাসেল সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্নার নামে খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহতরা হলেন, হোটেলের ম্যানেজার তুষার আহম্মেদ (২৩), প্রধান বাবুর্চি শিমুল হোসেন (২৫) ও সহকারী বাবুর্চি শুভ আহম্মেদ (২২)।

আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। ছুরিকাঘাতে আহত সহকারী বাবুর্চি শুভ বলেন, আমি হোটেলের  রান্নাঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক জোরপূর্বক রান্না ঘরে ঢোকার চেষ্টা করে। আমি বাঁধা দিলে তারা বকাবিতন্ডা শুরু হয়। এ সময় মালিকের মুঠোফোন নম্বর চাইলে আমি দিতে অপরাগত প্রকাশ করি। এরপর তারা ম্যানেজার তুষারের সঙ্গে বাকবিতন্ডা করতে থাকে। এসময় তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

রিভার ভিউ ফুড কর্নারের মালিক আব্দুল খালেক বলেন, ঘটনার সময় আমি হোটেলে ছিলাম না। পরে জানতে পারি আমার তিন স্টাফকে ছুরিকাঘাত করেছে কে বা কারা। আমার জানা মতে তাদের সঙ্গে আমাদের কারো কোনো খারাপ সম্পর্ক নেই। তবে কি কারণে তাঁদের উপর এভাবে হামলা সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। প্রশাসন সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছে। মামলার বিষয়ে প্রস্তুতি চলছে। ডাক্তার জানিয়েছে এদের মধ্যে দুজন শঙ্কামুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category