• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পাচারকারী আটক
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পাচারকারী আটক

মেহেরপুরের গাংনীতে ৪৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল মোল্লা (৪৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে উপজেলার মোমিনপুর নামক স্থান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্বার করা হয় ৪৩ বোতল ফেন্সিডিল।

আটক আক্তারুল কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলা গোয়ল গ্রামের সামসুল ওরফে ভুলু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় তাকে সোপর্দ করা হয়েছে। র‌্যাবের দাবী, আক্তারুল একজন চিহ্নিত মাদক পাচারকারী।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, আক্তারুল ও তার মামা গাংনীর কাজিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাইজেল ইসলাম মোমিনপুর নামক স্থানে মাদক কেনা বেচা করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় মামা তাইজুল ইসলাম পালিয়ে গেলেও ধরা পড়ে আক্তারুল। আক্তারুল মোল্লা ও পলাতক তাইজেল (৫৫) এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১)সারণির ১৪(খ)/৪১ ধারাতে গাংনী থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category