• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীরাসহ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১২ ফেব্রুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর ইইডির প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পান মো. দেলোয়ার হোসেন মজুমদার। এরপর ২০২৩ সালের ৪ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে তাকে পদোন্নতি দেওয়া হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে দেলোয়ার হোসেন মজুমদার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ সপরিবারে প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category