• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক

মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু, চর্ম ও যৌন স্বাস্থ্যের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

সিএম এইচের ভিজিটিং প্রফেসর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ মোঃ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহী উদ্দীন, আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের চেয়ারম্যান ডাঃ আব্দুস সবুর ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে ওয়ার্ড পর্যায়ে একটি করে কমিউনিটি ক্লিনিক করেছে, ইউনিয়ন পর্যায়েও একজন করে ডাক্তার মানুষের সেবা দিচ্ছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সরকারি সুবিধা নিয়ে মানুষের সেবা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category