• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

মাদক পাচারের অভিযোগে স্বপন ইসলাম (৩৭) নামের একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালায়।

এসময় তার কাছ থেকে ২৯ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনের ব্যাটারী চালিত পাখি ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্বপন ইসলাম গাংনীর সহড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। মামলাসহ তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, ফেনসিডিল পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টীম মেহেরপুর- কুষ্টিয়া সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায়। এসময় ভ্যান থেকে সহড়াতলা গ্রামের আজের উদ্দীনের ছেলে বাদশা একজন দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে স্বপন। দু’জনের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় স্বপনকে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category