• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে মেহেরপুরের গাংনীতে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরুল ইসলামের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দিচ্ছিলেন। সেচ দেওয়া শেষ হওয়ায় তিনি সেচ পাম্প বদ্ধ করতে গিয়েছিলেন। সুইচে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সামাজিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category