• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ঢাকাস্থ হরিনাকুণ্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মজিদ- সেক্রেটারি ডা. রফিক

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
ঢাকাস্থ হরিনাকুণ্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মজিদ- সেক্রেটারি ডা. রফিক
ঢাকাস্থ হরিনাকুণ্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মজিদ- সেক্রেটারি ডা. রফিক

ঝিনাইদহের হরিণাকু্ণ্ডু উপজেলাধীন রাজধানী ঢাকায় বসবাসরতদের সংগঠন ‘হরিণাকু্ণ্ডু উপজেলা সমিতি-ঢাকা’র নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মো রফিকুল ইসলাম।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর হেমায়েতপুরের লাজপল্লীতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা, প্রীতি সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষিত হয়।
আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ফজলুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মো. শাহিদুল মোরসালিন জোয়ার্দার।

ঢাকাতে যেন এক টুকরো হরিনাকুণ্ডুর প্রতিচ্ছবি হয়ে উঠে শান্ত স্নিগ্ধ লাজপল্লী রিসোর্টটি। বিপুল সংখ্যক হরিনাকুণ্ডুবাসির প্রানবন্ত উপস্থিতিতে মিলনমেলায় বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাসে ছুটির দিনটিতে শিকঁড় সন্ধানী হরিনাকুণ্ডুর বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা ভুলে যায় ঢাকার কর্মকোলাহল মুখর কর্মব্যস্ত পরিবেশের কথা। প্রীতি সম্মেলনটি পরিনত হয় এক আনন্দঘন মিলন মেলায়। অনুষ্ঠানটি তিনটি সেশনে বিভক্ত করে সাজানো হয়। প্রথম অধিবেশনেনে বিগত সেশানের সাংগঠনিক কমিটির দাপ্তরিক ও আর্থিক রিপোর্ট পেশ, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পেশ এবং অনুমোদনের পর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ২য় অধিবেশনে সামাজিক সংগঠনটি পরিচালনার জন্য সংবিধান মোতাবেক আগামী ২ বছরের জন্য নতুন কমিটি সর্বসম্মতভাবে ঘোষিত হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ হরিনাকুণ্ডুর বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত গুনী কৌতুক অভিনেতা সাইফুল ইসলাম দীপু ইমামকে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে অংশগ্রহনকারীদের মধ্যে বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত তানজিম তাবাছুম অর্থি’র মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা সকলে মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category