• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
মেহেরপুর জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পাওনিয়ার প্রফেশনাল স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত। জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহম্মেদের সভাপতিত্বে এবং জেলা সম্পাদক ফররুখ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম।

এ সময় জেলা রোভারের ডিআরএসএল আনোয়ার হোসেন, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, জেলা কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিট লিডার আসাদুজ্জামান, রোকেয়া খাতুন ও ওয়াহিদুজ্জামান টিটুসহ জেলা রোভারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৭ শে জানুয়ারি বাংলাদেশ স্কাউটস এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী একযোগে বিভিন্ন কর্মসূচী পালনে জেলা রোভারের করণীয় এবং বিভিন্ন উপ-কমিটি করা হয়। জেলা রোভারের কর্মসূচির মধ্যে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি থেকে শহীদ শামসুজ্জোহা পার্ক পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিটের রোভার, প্রাক্তন রোভার, জেলা রোভারের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে শোভাযাত্রা,আলোচনা সভা, রোভারদের করণীয় নিয়ে কয়েকটি সেশন পরিচালনা, প্রজেক্টের মাধ্যমে শহরের কয়েকটি স্থানে ভিডিও প্রদর্শনীসহ বাংলাদেশ রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মেহেরপুর জেলা রোভার স্কাউটস বাংলাদেশ স্কাউটস এর সাথে মিল রেখে বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়া সভায় আগামী ২-৪ ফেব্রুয়ারিতে মুজিবনগর সরকারি কলেজে অনুষ্ঠিতব্য জেলা মুট নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category