• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরের প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

মেহেরপুরের প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়েছে ব্যালট পেপার। আজ ভোর ৫টা থেকে উপজেলা পরিষদগুলো থেকে ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোর উদ্দেশ্যে পাঠানো হয়। সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে এই ব্যালট পেপারগুলো পাঠানো হয়।

এ সময় নিকটস্থ কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপারগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এছাড়াও দূরবর্তী কেন্দ্রগুলোতে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কয়েকটি হাবে পাঠানো হয়। হাবগুলো থেকে নিকটবর্তী কেন্দ্রে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের মাধ্যমে পাঠানো হবে। মেহেরপুরের দুটি আসনে ২০৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ ৫৫ হাজার ৯৬৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category