• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বোমা বিস্ফোরণে এক কৃষক আহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে বোমা বিস্ফোরণে এক কৃষক আহত
মেহেরপুরে বোমা বিস্ফোরণে এক কৃষক আহত

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মাঠে বোমা বিস্ফোরণে সোহান (৪০) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারী) বেলা ১০টার দিকে গ্রামের মহিষাখোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সোহানকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সে শোলমারী গ্রামের বিশ্বাস পাড়ার হামিদুল ইসলামের ছেলে।

শোলমারী গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, শোলমারী গ্রামের মাঠে সোহান তার কলা খেতে কাজ করছিলেন। এক পর্যায়ে সেখানে বোমার বিস্ফোরণের শব্দ শুনে কৃষকরা এগিয়ে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকেই তাকে হাসপাতালে আনা হয়।
আহত সোহানের মা রোকেয়া খাতুন জানান, কলা ক্ষেত থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাসের মধ্যে পায়ের নিচে পড়ে বোমা বিস্ফোরণ হয়। এতে সোহান আহত হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সোহানের বুকের ডান পাশ পেট ও হাত-পায়ে বোমার স্প্লিন্টরের আঘাতের গুরুতর জখম রয়েছে। ‌উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, কিভাবে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বোমাটি কোথা থেকে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category