• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

বিবর্তন ডেস্ক:
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২২ হাজার ২ শত টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ দুই হাজার দুইশত টাকা। এবং ভোরে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ ও ১ হাজার ৩০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category