• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় হিন্দু যুবক আটক- পুলিশের বক্তব্য ভিন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় হিন্দু যুবক আটক- পুলিশের বক্তব্য ভিন্ন
মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় হিন্দু যুবক আটক- পুলিশের বক্তব্য ভিন্ন

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালিসহ হত্যার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করার অপরাধে হিন্দু সম্প্রদায়ের সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর পৌর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে সদর থানা পুলিশ আটক করে।

আটক সঞ্জয় কুমার দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, আটক সঞ্জয় কুমার বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে তার নিজ ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। পোস্ট করা ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালিসহ গলা কেটে হত্যার ইশারা হুমকি দিতে থাকেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের নজরে আসে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে শহরের গড় পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তি করা নিয়ে কোন মামলা নেই সঞ্জয় কুমারকে নাশকতার চেষ্টা মামলায় গ্রেমফার করা হয়েছে। তবে সঞ্জয় কুমার প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে গালাগালির ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category