• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

গাংনীতে ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য সন্দেহজনক বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য সন্দেহজনক বস্তু উদ্ধার
গাংনীতে ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য সন্দেহজনক বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝোলানো একটি লাল শপিং ব্যাগে রাখা সন্দেহজনক বস্তুটি দেখতে পান স্থানীয়রা। ব্যাগটির ভেতরে তুলার মধ্যে কালো স্কচ টেপে মোড়ানো বস্তুটি দেখে তারা দ্রুত গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদভাবে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category