• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনলাইন জুয়াড়ী আনোয়ারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি খোলা ভোজ্য তেল বিক্রি নিয়ন্ত্রনের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে দু‘টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা সওজ’র সাবেক নির্বাহী প্রকৌশলী গাংনীর সেই আবু হেনা স্ত্রীসহ কারাগারে ঝিনাইদহে ফিলিং স্টেশনে উল্টো পথে তেল নিতে গিয়ে মারধরের শিকার ইউপি চেয়ারম্যান মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১ গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

খোলা ভোজ্য তেল বিক্রি নিয়ন্ত্রনের দাবিতে গাংনীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
খোলা ভোজ্য তেল বিক্রি নিয়ন্ত্রনের দাবিতে গাংনীতে মানববন্ধন
খোলা ভোজ্য তেল বিক্রি নিয়ন্ত্রনের দাবিতে গাংনীতে মানববন্ধন

খোলা ভোজ্য তেল বিক্রির নিষিদ্ধ হলেও তা বাজার সয়লাব। অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেল সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে। এতে ভোক্তাদের গুনতে  হচ্ছে বাড়তি টাকা।
এই খোলা তেল খেয়ে স্বাস্থ্যঝুঁতিকে পড়ছেন দেশের মানুষ। অথচ খোলা তেল বিক্রি বন্ধে কোন পদক্ষেপ চোখে পড়ছে না। আইন অমান্য করে দীর্ঘদিন খোলা তেল বিক্রি হলেও সংশ্লিষ্ঠদের নিরবতা ভোক্তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়।
বুধবার (৮ এপ্রিল) সকালে মেহেরপুরের গাংনীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে বোতলজাত ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে।
ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে ও গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের এ প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনতিবিলম্বে বাজারে বোতলজাত ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক করা এবং খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান মানববন্ধে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category