• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
অবৈধভাবে তেল নামানোর সময় গাংনীতে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ ট্রাংকলরি জব্দ ভাল লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ ও হতে হবে: উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন গাংনীতে দোকানের টিনের চাল কেটে তিন লাখ টাকার মালামাল চুরি গাংনীর পৃথক চারটি মাঠে আগ্নীকান্ডে পুড়েছে শতাধিক বিঘা জমির ফসল ও হারভেস্টর মেশিন অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখায় দৌলতপুরে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আইন প্রণয়নে ই-সিগারেট নিষিদ্ধের দাবীতে অবস্থান কর্মসূচি বেশি টাকা দিলে মিলছে ডিজেল- পুলিশের উপস্থিতে বিক্রি ২৫০ লিটার দৌলতপুরে হামে আক্রান্ত ১২ শিশু- ঝুকিতে ২৩০ মেহেরপুরে অবৈধভাবে মজুতকৃত ৬ হাজার ১৭৫ লিটার ডিজেল জব্দ স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও তাৎপর্য ছড়িয়ে দিতে মেহেরপুরে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত

অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখায় দৌলতপুরে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখায় দৌলতপুরে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখায় দৌলতপুরে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানী তেল মজুদের অভিযোগে মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার সেন্টারমোড় এলাকায় ওই ব্যবসায়ীর জ্বালানী তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে তাকে অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জ্বালানী তেল মজুদের অভিযোগে উপজেলার সেন্টারমোড় এলাকায় ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ এবং মজনুর দোকান ও বাড়িতে তল্লাশী অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম অনিন্দ গুহ।

এসময় মিরাজের দোকানে ২১৪ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযান চলাকালে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category